শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গণসংযোগে ঈদের শুভেচ্ছা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ৩নং ওয়ার্ডের সিলিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিহাতী পৌর শাখার উদ্যোগে এক সৌজন্যমূলক গণসংযোগ কর্মসূচি।

আজ ১৮ জুন বিকেল ৫টা ৫০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শহিদুর রহমান সিদ্দিকী সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আযহা উপলক্ষে কৌশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার শহিদুর রহমান বলেন আমি যদি দলীয়ভাবে মেয়র পদে মনোনয়ন পাই এবং আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হতে পারি তবে কালিহাতী পৌরসভাকে মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত ও যৌন হয়রানিমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

তিনি আরও জানান সিলিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানাসহ পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার সমস্যাগুলোর সমাধানে আমি কাজ করবো। ইতোমধ্যে এই প্রতিষ্ঠানটির অর্থনৈতিক সমস্যার কথা চিন্তা করে ইউএনও বরাবর ৯০ হাজার টাকার অনুদান আবেদন করেছি। ইনশাআল্লাহ, খুব শিগগিরই সেই অনুদান আমরা পেয়ে যাবো।

এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতীকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক জনগণের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST