সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরের গার্মেন্টসে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কারখানার মালিক, শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন:

Reporter Name / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ অপরাহ্ন

 

মোঃ রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি (গাজীপুর):

গাজীপুরের ডেগের চালা রোডে গার্মেন্টস কারখানা নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কারখানার মালিক, শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন পালিত হয়।
আজ (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরর ৩৪ নং ওয়ার্ডের ডেগের চালা রোডের মহাসড়কের মাথায় গার্মেন্টস কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধের প্রতিবাদে মালিক, শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর টহলরত টীম , পুলিশ ও সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধনে অংশগ্রহণকারী মানববন্ধনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়।
শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে হাজী এমএ হামিদ বলেন, কিছু কুচক্রীমহল ড: ইউনূসের সরকারকে বেকায়দা ফেলার জন্য শান্তিপূর্ণ গার্মেন্টস সেক্টরকে অশান্তি করার জন্য শ্রমিকদের নামে বহিরাগাতক শ্রমিকও বাকশালের দোসরদের দিয়ে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করছে। আজ ছাত্র, জনতা মালিক, শ্রমিক, ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র ওপায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, তার অংশ হিসেবে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
সেপাল গ্রুপের সিনিয়র অফিসার এইচ আর এডমিন মশিউর রহমান বলেন; আজ আমরা মালিক, শ্রমিক, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছি। কোন কুচক্রী মহলের ফাঁদে আমরা পা দিব না, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সকল মহলের সহযোগিতা কামনা করছি।


এসময় উপস্থিত ছিলেন কারখানার নেতৃবৃন্দের মধ্যে সেপাল গ্রুপের সিনিয়র এইচ আর এডমিন এরশাদুল আলম, বিকেসির ডিরেক্টর গোলাম কিবরিয়া, সিনিয়র ম্যানেজার এডমিন শিব্বির আহমেদ ও নজরুল ইসলাম, দ্বীপ নিটের মুসাব্বির হোসেন মীর, ইন্ডোসোর সোয়েটার লিমিটেডের ম্যানেজার এডমিন শফিকুল ইসলাম, ফিন বাংলার এইচ আর এডমিন শাহিনুর রহমান শাহিন প্রমুখ। স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান, শাহজাহান সরকার, হাজী কফিলউদ্দিন ও ওসমান খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST