মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তের আগুন নিয়ন্ত্রণে

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকার সবচেয়ে বড় কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, বুধবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টা ২৫ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৮টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ ৬টি ইউনিটকে ঘটনাস্থলে আসতে ডাকা হয়। কোনবাড়ী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের কর্মীরা ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো বলেন, এই কাঁচাবাজারে পাইকারি মালামাল বিক্রি করা হয়। বাজারটিতে ৪০০টির অধিক দোকান ছিল। আগুনে মাত্র ১৪টি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই বাজারের ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আড়তের ফলপট্টিতে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এর মধ্যেই আগুন আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST