বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরের ৪টি আসনে: ধানের শীষের টিকিট পেলেন যারা

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি আসনের মধ্যে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী গাজীপুর-১ এর প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান এর উত্তরসূরী এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রি: জে: (অব) আ.স.ম হান্নান শাহ্ ‘র উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নান।

গাজীপুর-৫ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন। গাজীপুর-৬ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে এই আসনেও পরে নাম ঘোষণা করা হবে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেখানে পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু সংসদীয় আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরী বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা: এ জেড এম জাহিদ হোসেন।

আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফশীল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করায় গাজীপুর মহানগরসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল করছে।
####
সবুজ/গাজীপুর/৩ নভেম্বর ২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST