শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

অটো পাসের দাবিতে আন্দোলনরত স্নাতক পাস কোর্সের একদল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহর ওপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি সামান্য আহত হয়েছেন।

বুধবার (২১মে) দুপুর ১২টার দিকে গাজীপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালক মোস্তাফিজুর বলেন, উপাচার্য আমানুল্লাহ দুপুরে প্রশাসনিক ভবনের ফটকে গাড়ি থেকে নামেন। এ সময় স্নাতক পাস কোর্সের ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যের ওপর হামলা করেন। এতে তিনি কিছুটা আহত হন।

এ ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে বলা হয়,২০২২ সালের স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীরা অটো পাসের দাবিতে কয়েক মাস আগেও বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছিলেন। কিন্তু অটো পাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনা মহামারি ও অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীদের ইতিমধ্যে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুন: র্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে। যার ফল এ মাসেই বের হবে। কিন্তু বিভিন্ন মহলের উসকানির পরিপ্রেক্ষিতে এই ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটো পাসের দাবি নিয়ে এসে আজ হঠাৎ করে উপাচার্যের ওপর ন্যক্কারজনক হামলা চালান।

জনসংযোগ দপ্তরের পরিচালক মোস্তাফিজুর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বক্তব্য হলো, কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের কোনো প্রকার অটো পাস জাতীয় বিশ্ববিদ্যালয় দেবে না। এই ন্যক্কারজনক হামলার ব্যাপারে হামলাকারীদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST