শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে বেশি টাকা বেতনে চাকরির লোভ দেখিয়ে এক পোশাক শ্রমিক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় করা মামলায় উপজেলার মুলাইদ এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের অটোমেটিক টেলার মেশিনের (এটিএম) বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়াকে (৪০) আসামি করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত নিরাপত্তাকর্মী লিটন মিয়া ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার ডুবাইল গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আতাবুদ্দিন মুছার বাড়িতে ভাড়া থেকে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতো।

গত রবিবার (১৫ জুন) সকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতর এ ঘটনা ঘটে। এ দিন রাত সাড়ে ১১ টার দিকে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ওসি (তদন্ত) শামীম আকতার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী ভিকটিমের বাবা এজাহারে উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একতা কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতো। ওই কারখানায় চাকরি করা অবস্থায় তালহা স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে নিয়মিত টাকা উত্তোলন করতো। এক পর্যায়ে ওই বুথের নিরাপত্তাকর্মী ভিকটিমের সঙ্গে পরিচয় হলে তাকে বেশি টাকা বেতনে তালহা স্পিনিং মিলস্ লিমিটেডে চাকরি দেওয়ার আশ্বাস দেয়।

রবিবার সকাল ৬টায় আসামী লিটন মিয়া ভুক্তভোগীর বাবার মোবাইল ফোনে কল করে তার মেয়েকে এটিএম বুথে পাঠাতে বলে এবং তাকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

লিটনের কথায় মেয়েকে তালহা কারখানার এটিএম বুথে পাঠিয়ে দেই। সকালে আমার মেয়েকে ওই এটিএম বুথের ভেতরে পাশের থাই গ্লাস দিয়ে আটকানো কক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বাড়িতে গিয়ে তার বাবাকে ঘটনা জানায়।

শ্রীপুর থানার ওসি শামীম আকতার বলেন, ঘটনার পর থেকে আসামি ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়া কর্মস্থল ছেড়ে পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST