বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ড কুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহউদ্দিন সরকার। বক্তৃতায় তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী নেতৃত্ব এ জাতির রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হলেও আমার রাজনৈতিক চেতনা, আদর্শ ও সংগ্রামের প্রেরণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ থেকেই উৎসারিত। জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে কোনো আপস নেই। এই লড়াই ব্যক্তি বা দলের নয়, এই লড়াই জনগণের।
সালাহউদ্দিন সরকার বলেন, বিলুপ্ত গাজীপুর-৬ ও পরবর্তীতে পুর্নবহাল গাজীপুর -২ আসনের জনগণের ভালোবাসা ও আস্থাকে শক্তি করে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছেন। তিনি সকলকে দল-মত নির্বিশেষে গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানান। এর আগে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, এবারের নির্বান টঙ্গীর ঐতিহ্যবাহী রাজনৈতিক সরকার পরিবারের সুদৃঢ় ঐক্যের ভিত্তি ভবিষ্যতপ্রজন্মের পাথেয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, সরকার শাহ নূর ইসলাম রনি, যুবদল নেতা মোহাম্মদ আলী, সৌমিক সরকার প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম আগামী প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST