বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ জালাল আটক

Reporter Name / ১৩৮ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয় জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রাম থেকে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

এ ঘটনায় অভিযুক্ত মো.জালাল উদ্দিন (৫০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের প্রয়াত তফুর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুর একটার দিকে স্কুল থেকে ফেরার পথে জালাল ওই ছাত্রীকে ফুঁসলিয়ে গলদাপাড়া গ্রামের বাঘের চালা নামক স্থানের জঙ্গলে নিয়ে যান। এ সময় শিশুটিকে বিবস্ত্র করে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দেন। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা আরো জানান, অভিযুক্ত জালাল উদ্দীন এর আগেও এরকম কয়েকটি ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. কুদ্দুছ মিয়া জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে থানায় খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST