শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগে থানায় মামলা 

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার খরতৈল হিন্দুপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বজলুর রহমান বাদী হয়ে ছাত্রদল নেতাসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ জুন বিকেল সাড়ে ৬টার দিকে বজলুর রহমানের বাড়ির সামনে আসামি মিরাজ ও মুন্না খান এসে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মোবাইল ফোনে আরও লোক ডেকে এনে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে বাড়ির নিচে রাখা একটি মোটরসাইকেল (সুজুকি জিক্সার) ভেঙে ফেলে এবং ঘরের ভেতরে ঢুকে আলমারি, ক্যাবিনেট, জানালার কাচ ভাঙচুর করে। এতে প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা শয়নকক্ষে ঢুকে স্টিলের আলমারিতে থাকা নগদ ৬ লাখ টাকা এবং আনুমানিক ১১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৭ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।

ভুক্তভোগী বজলুর রহমান বলেন, “আসামি মিরাজ ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে। আমার বাড়ির দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু হলে মিরাজ রড-সিমেন্ট সরবরাহের দায়িত্ব নিতে চায়। আমি নিজেই কাজ করছি বললে সে চাঁদা দাবি করে। পরে চাঁদা না দেওয়ায় দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।

অভিযুক্ত মিরাজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST