শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষকদের মাঝে প্রশিক্ষণ-উপকরণ বিতরণ

Reporter Name / ৩২০ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষক/কৃষাণিদের মাঝে দুই দিনব্যাপী প্রশিক্ষন প্রদান ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষক/কৃষাণিদের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

এদিকে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৪৭ জন কৃষকের মাঝে বিতরণ করা হয় রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট, ফলের চারা গাছ, নেট, পানির জার, পাত্র ইত্যাদি।

এছাড়াও বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কৌশল শীর্ষক ২ দিনব্যাপী কৃষক/কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.মো: জাকির হোসেন,বিশেষ অতিথি ছিলেন অত্র প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ দিলরুবা ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিতি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসিবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে সাবিহা তাসনিম এরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান তিতাস, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহিদুল ইসলামসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST