রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে বিএনপির পতাকাতলে: এনসিপি-ইসলামী আন্দোলনের অর্ধশত নেতাকর্মী

Reporter Name / ২১৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

এ এইচ সবুজ,গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পতাকাতলে ভিড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও অর্ধশত নেতাকর্মী।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক ও গাজীপুর-৩ সংসদীয় আসনে ধানের শীষের (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা,হাবিবাসহ জাতীয় নাগরিক পার্টি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মী, ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল আজিজ বিএনপিতে যোগ দেন।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান বলেন, জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির জোট করার কারণে এনসিপির এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন।

এনসিপির নেতাকর্মীরা তাকে জানিয়েছে,স্বাধীনতা বিরোধী সংগঠনের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতা-নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। তাই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বিএনপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আহসান কবির, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ মাহমুদ সিদ্দিকী, শাহজাহান সজল, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর ছাত্রদল সভাপতি মামুন আকন, সদস্য সচিব আজিজুল হক রাজন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST