বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে বিএনপি নেতা রনির উদ্যোগে: স্বেচ্ছাসেবীদের নিয়ে শুরু হল পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রম

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য পুত্র এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুরে জনকল্যাণে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর ) সকালে তিনি গাজীপুর মহানগরের মুন্সিপাড়া এলাকায় বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া একটি মজা পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা ও উপ-সংস্কার কার্যক্রম শুরু করে রনি বলেন, মহানগরের জয়দেবপুর এলাকার এই পুকুরটি দীর্ঘদিনের পুরনো এবং অনেক বড়। পুকুরের পাশে বিশাল আবাসিক এলাকা, চারপাশে বড়বাজার এবং দুটি বড় কেন্দ্রীয় মসজিদ রয়েছে। এলাকায় এই পুকুরটির গুরুত্ব অত্যন্ত অপরিসীম।

কিন্তু এটি স্থানীয় মানুষের ফেলানো বর্জ্যে ভরাট হয়ে গেছে এবং পুকুরটি মৃতপ্রায় অবস্থায় উপনীত হয়েছে। তাই আমরা এই পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংস্কারের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে পুকুরটিতে স্বচ্ছ পানির ধারা সৃষ্টি করা হবে এবং এর থেকে মানুষ অজু গোসল করতে পারবে। এছাড়াও মাছের চাষ করতে পারবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঘনবসতিপূর্ণ এলাকায় বাজার থাকায় এখানে কোন একটি অগ্নি দুর্ঘটনা ঘটলে পানির কোন ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা করা হলে মানুষের এরকম কোন দুর্ঘটনার সময়ও অগ্নিনির্বাপনে পুকুরের পানি ব্যবহার করা যাবে। এ কারণে নিজের উদ্যোগে এই পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ধারাবাহিকভাবে মহানগরের অন্যান্য পুকুরেও এ ধরণের কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

পুকুরের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজের জন্য শুক্রবার সকালে গাজীপুর মহানগরের ঐতিহাসিক রাজবাড়ীর মাঠে বিডি ক্লিনের প্রায় ৩ শতাধিক কর্মী ও কয়েকশত স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এক বিশাল কর্মী বাহিনীর সমাবেশ ঘটানো হয়। সেই সমাবেশে শপথ পাঠ করান আয়োজক গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

পরে শোভাযাত্রার মাধ্যমে মুন্সিপাড়ার পুকুর এলাকায় সকলে আসেন। পুকুরটিতে আশপাশের মানুষ ও বাজারের বর্জ্য ফেলে ভরাট করে ফেলা হয়েছে। বর্জ্যের ভাগাড়ের মধ্যে নেমে মঞ্জুরুল করিম রনি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি হাতে গ্লাব্স, মুখে মাস্ক, এবং পায়ে গামবোর্ড পড়ে তিনি নেমে লম্বা কাচি দিয়ে টেনে ময়লা পরিস্কারে অংশ গ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুরুব্বিগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST