বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে বেতন না পেয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘিপাড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অসংখ্য যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিন ইউয়েন গার্মেন্টস কোং লিমিটেডের দেড় শতাধিক শ্রমিক মহাসড়কে নেমে আসেন। তাদের অভিযোগ, আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস এবং হাজিরা বোনাস বুধবার দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি।

খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএপির বাসন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দিলে তাঁরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তাহলে আবারও আন্দোলনে নামবেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও থানার পুলিশ কারখানার সামনে ও আশপাশ এলাকায় অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST