সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার জাবেদ আহমেদ সুমনের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বার্তা প্রদান

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে টঙ্গী পূর্ব ও পশ্চিমের আটটি মন্দিরে উপহার সামগ্রী বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর-৬ আসনের জনতার প্রাণ, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। মঙ্গলবার রাতে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই বিএনপির মূল অঙ্গীকার। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে এবং সমাজে সম্প্রীতির ধারা অব্যাহত থাকে, সে লক্ষ্যেই কাজ করছে বিএনপি।

সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিএনপি সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছিল। এটি সম্পূর্ণ ভুল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন—‘ধর্ম যার যার, দেশ সবার’। আমরা সবাই এ দেশের নাগরিক। হিন্দু-মুসলমান সুখে-দুঃখে একসাথে ছিলাম, আছি এবং থাকব। আমরা কেউ কারও শত্রু নই, সবাই একে অপরের মিত্র।

তিনি আরও বলেন, টঙ্গীর বর্তমান পূজামণ্ডপটি একসময় আব্দুল্লাহপুর তুরাগ নদীর দক্ষিণ পাশে ছিল। আমার ভাই শাহানশাহ আলম, গাজীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান, এটি উত্তর পাশে অর্থাৎ টঙ্গীতে স্থানান্তর করেছিলেন। আমাদের পরিবার সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুর্গাপূজা উদযাপন কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের উদ্দেশে বলেন, দল যদি আমাকে নবগঠিত গাজীপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বা যাকেই দেয়—আমরা সবাই মিলে তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরবাসী ও সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST