সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায়: ৭ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরে আলোচিত প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার সাতজন আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুপুরের পর প্রিজন ভ্যানে করে সাত আসামিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশ হেফাজতে নিতে নির্দেশ দেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, আদালত সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সারাদেশে এবং গাজীপুরে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST