বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নির্মমভাবে নির্যাতন করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উলিপুর মসজিদুল হুদা মোড়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উলিপুরের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন গাজীপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন, যা দেশের গণমাধ্যমের জন্য এক গভীর শোকের ঘটনা। অন্যদিকে, সাংবাদিক সৌরভের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টার স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বেড়েই চলেছে।

বক্তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে সঠিক সংবাদ প্রকাশের পরিবেশ নষ্ট হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি। তারা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, সহ-সভাপতি আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাইমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার খোরশেদ আলম সহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলার সাংবাদিক ।

অংশগ্রহণকারীরা একযোগে বলেন, দেশের যেকোনো প্রান্তে একজন সাংবাদিকের ওপর হামলা মানে পুরো গণমাধ্যমের ওপর হামলা। তাই এই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে অবশ্যই কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে।

জানা গেছে, গত সপ্তাহে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় স্থানীয় একটি চক্র সাংবাদিক তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। একই সময়ে আনোয়ার হোসেন সৌরভকেও মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গাজীপুর থানায় পৃথক মামলা দায়ের হলেও মূল আসামিরা এখনো গ্রেফতার হয়নি, যা সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST