সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায়: আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর:

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে হত্যা করা হয় প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। দীর্ঘ তদন্ত শেষে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

সোমবার (২৫ আগষ্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রবিউল হাসান।

তিনি বলেন, ঘটনা তদন্তের পর হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ৮ আসামির বিরুদ্ধে। তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেয়া হয়েছে।

এ মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, রফিকুল ইসলাম, আল আমিন, সুমন, ফয়সাল, শাহজালাল ও শামীম হোসেন।

ডিসি রবিউল হাসান জানান,পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

এ সময় ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া তুহিনের পরিবার ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক।

উল্লেখ্য গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। এ হত্যাকাণ্ডে সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST