বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর জেলা প্রশাসকের মতবিনিময় : আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়বদ্ধতার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, থানা পুলিশ, কাপাসিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে বক্তব্য রাখেন। জেলা প্রশাসকের সাথে উপস্থিত বিভিন্ন কর্মকর্তাদের পরিচয়পর্ব শেষে তাদের সমস্যা ও সমাধান নিয়ে তিনি মতামত ব্যক্ত করেন।
জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়বদ্ধতার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নির্বাচন, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রত্যেককে যথাযথ ভূমিকা পালনের সচেষ্ট হতে তাগাদা দেন। কাপাসিয়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশকে যথাযথ কার্যকর পদক্ষেপ নিতে বলেন। এছাড়া উপজেলা সদরের বাসাবাড়ির বর্জ্য অপসারণ ব্যবস্থা, পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ, ফসলী জমি রক্ষা, মাদকমুক্ত কাপাসিয়া গড়া, উঠতি বয়সী ছেলেদের মোটরবাইকে অবাধ বিচরণ ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তথ্য অধিকার নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য সুবিধাজনক স্থানে একটি সরকারি জায়গার ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
এরআগে জেলা প্রশাসক মহোদয় নিয়ম মাফিক কাপাসিয়া সদর তফসিল অফিস পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসনের কর্মকর্তা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার জান্নাতুল ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মহিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাকিল আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST