বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শামসুল হুদা লিটন, গাজীপুরঃ

বৃহত্তম পেশাজীবি সংগঠন “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ “এর ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম চলছে।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, আগামী ২৫ আগস্ট সোমবার পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ চলবে। মনোনয়ন পত্র দাখিলের তারিখ ২৬ আগস্ট মঙ্গলবার। মনোনয়ন পত্র বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ আগস্ট বৃহস্পতিবার। মনোনয়ন পত্র প্রত্যাহার ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে। আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলবে। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে এবং ভোট গণনা শেষে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
আজ ১৭ আগস্ট, রবিবার বিকালে সংগঠনের বাসনস্থ
কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ডেইলি নিউ নেশন পত্রিকার সাংবাদিক হাজী সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দীন নাছির, সংগঠনের অন্যতম সদস্য লোকমান হোসেন পনির, মো: পারভেজ মিয়া,মো: হাবিবুর রহমান শিপন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST