শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর-৬ আসনে বিএনপির ভরসার নাম হতে পারেন আরিফ হাওলাদার

Reporter Name / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর-৬ আসনটি সবসময় রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই আসনের রাজনীতিতে নানা পরিবর্তন-পরিবর্তনের মধ্যেও একটি বিষয় এখন স্পষ্ট হয়ে উঠেছে জনগণ এমন একজন নেতাকে চায়, যিনি সৎ, ত্যাগী এবং সহজভাবে সবার সঙ্গে মিশে যেতে পারেন। মাঠে ঘুরে, জনগণের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, সেই নেতার নাম হচ্ছে আরিফ হোসেন হাওলাদার।
গাজীপুর-৬ এর অলিগলি, বাজার, চা দোকান, এমনকি গ্রামের চৌরাস্তাগুলোতেও গিয়ে সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, তারা একজন ক্লিন ইমেজের নেতা চান; এমন কেউ, যার কাছে যেতে ভয় নেই, যিনি জনগণের সঙ্গে বসে চা খেতে পারেন, যার কাছে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা খুলে বলতে পারে।

মুরুব্বী থেকে তরুণ সবার মুখে একটাই নাম উচ্চারিত হয়, আরিফ হোসেন হাওলাদার।
তাদের ভাষায়, তার নামে কোনো খারাপ কিছু শোনা যায়নি, কোনো অভিযোগ নেই, তিনি সবার সঙ্গে সহজভাবে মিশে যান।

পর্যবেক্ষণ বলছে, যদি গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে আরিফ হোসেন হাওলাদার মনোনয়ন না পান, তাহলে সাধারণ ভোটারদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। কারণ স্থানীয়ভাবে তিনি শুধু একজন নেতা নন, জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। অনেকেই বলছেন, যদি তাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে তারা বিকল্প চিন্তা করতে বাধ্য হবেন।

এই বিশ্লেষণটি সম্পূর্ণ মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও জনগণের মতামতের ওপর ভিত্তি করে। এটি কোনো রাজনৈতিক প্রচারণা নয়, বরং জনগণের অনুভূতির প্রতিফলন।
এখন সিদ্ধান্ত বিএনপির তারা কি এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতাকে মূল্যায়ন করবে, নাকি অন্য পথে হাঁটবে। তবে অভিজ্ঞতা থেকে একটাই কথা বলবো, গাজীপুর-৬ আসনে যদি বিএনপি তাদের আসন ধরে রাখতে চায়, তবে জনগণের পছন্দের নেতা আরিফ হোসেন হাওলাদারই হতে পারেন সেই সঠিক পছন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST