বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনের (টঙ্গী পশ্চিম থানা) অন্তর্গত ৫৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের বড় দেওড়া এলাকার হাজী পেয়ার আলী স্কুল মাঠ প্রাঙ্গণে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রভাষক বশির উদ্দিন, যিনি গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক।

বৃহৎ এই মতবিনিময় সভাটি নেতাকর্মী ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে মুহূর্তেই জনসভায় রূপ নেয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন ও স্লোগানসহ মিছিল করে সভাস্থলে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাজনীতি করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার গভীর আস্থা রয়েছে এবং তাঁর ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করব।

তিনি বলেন, আমি গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, আমি বিশ্বাস করি আপনাদের ভোটে আমি বিজয়ী হবো। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করব।

সভায় অন্যান্য বক্তারা বর্তমান সরকারের নানা নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো নিপীড়ন, গ্রেফতার ও জুলুমের নিন্দা জানান।

জনসভায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই মতবিনিময় সভা প্রমাণ করে যে, গাজীপুর-৬ আসনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST