বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট

Reporter Name / ৫৪০ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৫:৩৪ পূর্বাহ্ন

মাদারীপুরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। শনিবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকেই পড়তে শুরু করছে কুয়াশা। ভোরের আলো ফোটার পরও চারপাশা কুয়াশার আধারে ঢেকে রয়েছে। ঘন কুয়াশার কারণে স্বল্প দূরত্বও ঠিকমতো দেখা যায় না।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোর থেকেই সড়ক-মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলছে। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। তাছাড়া ভোর থেকে যানবাহন অন্যান্য দিনের চেয়ে সীমিত রয়েছে। গ্রামীণ রাস্তায় থ্রি-হুইলারগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। ভোরে কুয়াশা ও শীত থাকায় ঘরের বাইরে সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের চেয়ে কম। গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিত কম রয়েছে।

স্থানীয় ইজিবাইক চালক আছান বলেন, সকালে যাত্রী নাই। প্রচুর কুয়াশা পড়েছে। চারপাশ দেখা যায় না। বেশ শীতও আজ। এই এলাকায় শীতের প্রথম কুয়াশা পড়েছে আজ!। পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টিত মাদারীপুর জেলার নদ-নদীর অববাহিকা শনিবার ভোর থেকে ঢেকে আছে কুয়াশায়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কুয়াশার কারণে যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি।

ভোরে হাঁটতে বের হওয়া স্বাস্থ্য সচেতন একাধিক মানুষ জানান, চলতি শীত মৌসুমে আজই পড়ল ঘন কুয়াশা। ভোরে হাঁটতে বের হয়ে দেখি পথঘাট ঢেকে আছে কুয়াশায়। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। তবে ভোরের এই কুয়াশা আজ বেশ ভালোই লাগছে।

প্রকৃতিতে শীত এসেছে। ছয় ঋতুর দেশে সবকটি ঋতু এখন আর মানুষের অনুভবে না এলেও শীত বেশ জানান দিয়েই আসে। ছাপ ফেলে মানুষের মনে। চলতি মৌসুমে শীতের ঘন কুয়াশা প্রকৃতিতে পড়লে বেশ দুর্ভোগই বয়ে আনে মানুষের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST