বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিন ব্যাপী সেমিনার।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, অতিথিরা কৃষি অফিস চত্বরে স্থাপিত বিষমুক্ত ফলের স্টল পরিদর্শন করেন।
পরে অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শাহ আলম সরকার। তিনি তার বক্তব্যে বলেন: “আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত ফল উৎপাদন এবং পুষ্টিগুণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কৃষকদের আয় বাড়াতে এবং নিরাপদ খাদ্য সরবরাহে নতুন নতুন প্রযুক্তি ও জাতের কোনো বিকল্প নেই।” সেমিনারে বিশেষ অতিথি ও আলোচনায় বক্তব্য রাখেন: উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান। উপজেলা কৃষিবিদ মাহমুদুর রহমান। প্রিন্ট মিডিয়ার সাংবাদিক শাহ আলম এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সামসুল ইসলাম সামু প্রমুখ।
সেমিনারে বক্তারা প্রধানত তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন: কীভাবে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ফল ও ফসল উৎপাদন করা যায়। আধুনিক ও উন্নত জাতের ফল চাষের কলাকৌশল। ১০০ জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান চাষের নতুন ও বৈজ্ঞানিক পদ্ধতি। সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST