ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
সোমবার বিকেলে প্রেসক্লাবে ঘোড়াঘাটে ধানের শীষের প্রার্থী ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকদেও নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে।এতে প্রেস ক্লাবের সভাপতি আনভীল বাপ্পির সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি শামিম হোসেন চৌধুরী ও পৌরসভার সাবেক মেয়র আব্দুর ছাত্তার মিলন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ইলেট্রিক মিঢিয়ার সাংবাদিক সামসুল ইসলাম সামু,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সাহালম,মোখলেছুর রহমান,সাহারুল ইসলামসহ আরো অনেকে।