বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে পাগলকে সুস্থ করে বাসায় ফিরাল একদল কিশোর

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর):

দিনাজপুরের ঘোড়াঘাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো গরিবের বন্ধু ফাউন্ডেশন এর একদল কিশোর। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো এক ব্যক্তিকে তারা সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

গত ২ জুলাই ২০২৫ আনুমানিক দুপুর ১ টার পর থেকে বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি এলাকার থেকে নিখোঁজ হয়। এ নিখোঁজের বিষয় বগুড়া সদর থানায় জিডি করেন তার ভাই শ্রী অর্জুন চন্দ্র দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি প্রায় কয়েক মাস ধরে বাজার ও বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। এলাকাবাসী প্রথমে তাকে পাগল ভেবে এড়িয়ে চললেও একদল কিশোর মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। তারা তাকে গোসল করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে, নিয়মিত খাবার দেয় এবং স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হয়।

কয়েক সপ্তাহের যত্ন ও চিকিৎসার পর ওই ব্যক্তি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে তার পরিচয় শনাক্ত করে কিশোররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেন। এই ভিডিও পোষ্টের মাধ্যমে গতকাল রাতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। অবশেষে পরিবারের সদস্যরা এসে তাকে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই কিশোরদের এ উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মানবিক এ কর্মকাণ্ডের জন্য তারা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। এই মহৎ কাজের সহযোগিতা করেছেন সংগঠনের মোঃ জয়নাল আবেদিন,মোঃ সাইফুল ইসলাম
সাধারণ সম্পাদক মোঃ তামিম ইসলাম, মোঃ তাফসিরুল ইসলাম সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST