শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির দায়ে ৩টি ড্রাম ট্রাক জব্দ

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে পুকুর সংস্কারের নামে মাটি পরিবহন ও বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় দিকে লালমাটি শ্যামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে উপজেলার লালমাটি শ্যামপুর গ্ৰামের প্রভাবশালী স্থানীয় একটি মহল প্রশাসনকে তোয়াক্কা না করে পুকুর সংস্কারের নামে খনন করতে থাকে। কিন্তু তারা ২০-২৫ ফুট গভীর পর্যন্ত মাটি খনন ও অবৈধভাবে পরিবহন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা তার উপস্থিতি টের পেয়ে মাটি বহনকারী ট্রাক ও মাটি খননযন্ত্র স্কেভেটর রেখেই পালিয়ে যায়। চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় না। অবৈধভাবে পুকুরের মাটি খনন ও বিক্রির দায়ে তাদের ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর আইনে পৌরসভার ৭ নং ওয়ার্ড লালমাটি শ্যামপুর গ্রামে সরকারি অনুমতি না নিয়ে তাদের ইচ্ছেমত দিনে-রাতে পুকুর সংস্কারের নামে মাটি পরিবহন ও বিক্রির করছে একটি মহল। প্রসাশনের অনুমতি না নিয়ে কেউ পুকুর সংস্কার করতে পারবে না। আইন না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST