শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে বাংলাদেশ কৃষিজীবী ইউনিয়ন পরিষদের অফিস উদ্বোধন

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ কৃষিজীবী ইউনিয়ন পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ওসমানপুর বাজার এলাকায় ফিতা কেটে এ অফিসের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় ঘোড়াঘাট কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী ইউনিয়ন পরিষদের রংপুর অঞ্চল পরিচালক নূরুন্নবী প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান সহ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক দেশের মেরুদণ্ড। কৃষকদের অধিকার রক্ষা ও উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ সংগঠন কাজ করে যাচ্ছে। উপজেলা পর্যায়ে কার্যালয় স্থাপনের মাধ্যমে কৃষকদের দাবি-দাওয়া ও সমস্যাগুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশ ও কৃষকদের কল্যাণে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST