বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” – এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক র‍্যালি ও আলোচনা সভা করেছে (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।

বুধবার (২২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) সার্কেল’র আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ডিসি অফিসের কার্যালয় চত্ত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করে (বিআরটিএ)। এরপরই একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ । সিভিল সার্জন ডাঃ কে,এম শাহাব উদ্দিন , সড়ক ও জনপদ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী নাহিনুর রহমান , পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শফিকুল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) মোটরযান পরিদর্শক আব্দুল খাবিরু , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, প্রমুখ।

অতিথিদের দেয়া বক্তব্যে বলেন সামান্য অসতর্কতা ও অবহেলার কারনে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছি। সকলের সচেতনতা ও স্বদিচ্ছাই পরে সড়ক দুর্ঘটনা রোধ করতে। আমরা সকলেই সড়ক ব্যবহারে সচেতন হই, ট্রফিক আইন ও সাইন মেনে চলি বলে এ-সব কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST