বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় ও এসোসিয়েশনের মহাসচিব, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, শফিকুল ইসলাম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি, আবুল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, জিয়াউল হক, গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি, সামিরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫২ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST