বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ২৭২ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে দেশের বহুল প্রচারিত পাঠক প্রিয় “জাতীয় দৈনিক ভোরের চেতনা” পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে জেলার বিশ্বরোড মোড়স্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর হলরুমে “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার ২৬ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি, রিপন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাওন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম, মহাসচিব , শাহীন আকতার, সিনিয়র ভাইস-চেয়ারম্যান, আকতারুজ্জামান, যুগ্ম মহাসচিব জমশেদ আলী শান্ত, মুনিরুল ইসলাম (মুনির),অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন , ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম জাকারিয়া নাচোল প্রতিনিধি শাহীন আলম, সদর উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম , চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ, বিপ্লব হাসান, মোঃ আব্দুল্লাহ, প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

কেক কাটার পূর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম কিবরিয়া শাওন বলেন-আজকে “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার জন্য একটি অনন্য দিন। আমাদের জাতির জন্য এটি একটি গর্বের ব্যাপার। বর্তমান অনলাইন মিডিয়ার যুগে যখন ছাপা পত্রিকা টিকে থাকা কঠিন, সে অবস্থায় দুই যুগেরও বেশি সময় ধরে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি, এটি আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। বাংলাদেশের জনগণের অকথিত কথা, ভবিষ্যৎ বংশধরদের আগামী দিনের সম্ভাবনার কথা, অজানা কথা পত্রিকাটি প্রকাশ করে আসছে এবং আগামীতে করবে এই কামনা করে এর কলাকুশলী, সাংবাদিক, চিত্রগ্রাহক এবং সম্পাদকসহ আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দীর্ঘ ২৬ বছর পত্রিকা কর্তৃপক্ষ যে ধৈর্যের সাথে প্রকাশনা অব্যাহত রেখেছেন তা অবশ্যই গর্বের! তিনি বলেন, দেশে অপসাংবাদিকতা চলছে! তা প্রতিরোধ করতে গণমাধ্যম কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে! সাংবাদিক সমাজের ঐক্য না থাকার কারণে নিজেদের সমস্যার সমাধান করা যাচ্ছে না এবং ঐক্যবদ্ধ ভাবে সরকারের কাছে দাবী-দাওয়া দিতে পারছে না। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম, দেশে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত করতে সকল স্তরের সাংবাদিকদের ঐক্য গড়ার আহ্বান জানান।বক্তৃতা শেষে কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাওন ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম জাকারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST