শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী সম্পাদক বাবুল আকতার

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

আজ (৬ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি(নজেকশিস) চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) এর ৩৫ জন সদস্য নিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি তালিকা উন্মোচন করেন। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস)ত্রি-বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি হলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার । উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজেকশিস এর সদস্য ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও প্রাঙ্গন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নবাবগঞ্জ সিটি কলেজ এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজর গভনিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নজেকশিস এর সদস্য মোঃ মোখলেশুর রহমান, নজেকশিস এর সদস্য মোঃ আনোয়ার হোসেন । উক্ত অনুষ্ঠানে মোট ৭ টি চেক প্রদান করা হয়েছে এর মধ্যে ২ জন প্রয়াত সদস্য এর নমিমীকে অনুদান চেক প্রদান এবং প্রয়াত ৫ জন সদস্যর নমিনীকে জমাকৃত টাকার লভ্যাংশসহ প্রদত্ত টাকার চেক প্রদান করেন। এছাড়াও আরোও বক্তব্য রাখেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান ও নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান প্রমুখ। যারা প্রয়াত হয়েছে তাদের জন্য দোয়া পরিচালনা করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মুহাম্মদ ফারহাত হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST