বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি  টঙ্গীতে গ্রেফতার

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:২৬ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা:

সংবাদ প্রকাশিত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা মামলার আসামি বশির হাওলাদার (৪৫)’কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে টঙ্গী মদিনা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বশির হাওলাদার  টঙ্গী মদিনা পাড়া  এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। তার বিরুদ্ধে
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানা মামলা নং ২, ৬ এপ্রিল ২০২৫ইং একটি হত্যা মামলা, উত্তরা পশ্চিম থানা, মামলা নং ১৯/৪২৫, ১৩ নভেম্বর ২০২৪ইং একটি হত্যা চেষ্টা মামলা এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা নং ১০, ২১ সেপ্টেম্বর ২০২৪ইং হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামি আমজাদের অন্যতম সহযোগী। বিগত সরকারের আমলে আমজাদের হয়ে গাসিক ৫১ নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে ঘের বানিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী,  ভূমিদস্যূতা চালিয়েছে বশির হাওলাদার। চাঁদাবাজি ও ভূমিদস্যুতা করে হয়েছে অঢেল সম্পত্তি মালিক।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনোহর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টঙ্গী পশ্চিম থানায় ছাত্র জনতার উপর হামলা ও টঙ্গী পশ্চিম থানায় হত্যা চেষ্টার এজহারভুক্ত ৮ নম্বর আসামি টঙ্গী পশ্চিম থানাধীন মদিনা পাড়া এলাকায়  অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে সঙ্গীও ফোর্স নিয়ে অভিযানে যাই এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায় ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলা এবং উত্তরা পূর্ব থানায়  হত্যা মামলা রয়েছে বলেও জানান।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ইস্কান্দার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,  তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম  থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা চেষ্টার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST