বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে টঙ্গীতে মানববন্ধন

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২:০১ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় টঙ্গী এরশাদ নগর ঢাকা ময়মনসিংহ সড়কের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গত রবিবার এরশাদ নগর ৩ নং ব্লকের বাসিন্দা মোস্তফা সরদার ছিনতাইকারীদের চিনে ফেলায় এবং ছিনতাই কাজে বাধা দেওয়ায় তার উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে, এতে তার মাথায়, হাতে ও পায়ে ধারালো অস্রের আঘাতে গুরুতর জখম হোন। পরে ভুক্তভোগীর মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় এলাকাবাসী ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে  বাবু, রাজু, শাকিল, রায়হান, রহিম ও হৃদয় নামের ছবি সম্বলিত পোস্টার নিয়ে তাদেরকে দ্রুত গ্রেফতার দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, টঙ্গী এরশাদনগরসহ টঙ্গী বাজার, মেলগেট, কাদেরিয়া টেক্সটাইল, হোসেন মার্কেট ঢাকা ময়মনসিংহ রোডে এবং টঙ্গী কলেজগেট থেকে আব্দুল্লাহপুর উড়াল সড়কে সাধারণ মানুষের টাকা-পয়সা, মোবাইল, গয়না লুট করে নিচ্ছে। অনেকে প্রতিরোধ করতে গিয়ে মারাত্মক আহত ও নিহতও হচ্ছেন। আমরা টঙ্গীর মানুষ প্রতিদিন আতঙ্কে চলাফেরা করছি। ছিনতাই বন্ধে পুলিশের টহল বাড়াতে হবে, সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এলাকাবাসীর সাথে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, জিসাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল চৌধুরী, ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক মজিবর রহমান মাস্টারসহ মোস্তফা সরদার ও তার পরিবারের সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST