বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জয়পুরহাটের পাঁচবিবিতে ২৫ ঘন্টা পর নিখোঁজ স্বাধীনের লাশ উদ্ধার

Reporter Name / ২৬২ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

পাঁচবিবি ( জয়পুরহাট ) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ হতে ৫শ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২৫ ঘন্টা পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল। স্বাধীন উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মোঃ নজু মিয়ার ছেলে।

২১ অক্টোবর সোমবার বিকেল তিন টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম টিম লিডার আমির আলী। স্থানীয়রা জানায়, ২০ অক্টোবর রোববার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর ঘাঁস কেটে বস্তা নিয়ে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়। এ সময় ঘাসের বস্তাটি ধরতে গিয়ে স্বাধীন নদীর স্রোতে তলিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাথমিক ভাবে উদ্ধার কাজ চালায় এবং ত্রিপল নাইনে ফোন দেন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তারা দীর্ঘ ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে স্বাধীনকে না পাওয়ায় সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন। সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এলে আবারও উদ্ধার অভিযান শুরু করে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম লিডার আমির আলী বলেন, গতকাল রোববার দুপুরে খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। দীর্ঘ ২৫ ঘন্টার চেষ্টায় স্বাধীনের লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST