শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা দাবি, অন্যথায় কঠোর অবস্থান কর্মসূচি

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

মোঃ মেহেরাজ হোসেন,জয়পুরহাটঃ

আজ বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) সকালে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়ে পুলিশের ও আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন। এরপর দুপুর ১২টার দিকে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা সদর থানা ও পাঁচবিবি থানার ওসির বদলিসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে সেখানেই তারা তাদের ৯ দফা দাবি পেশ করেন। পরে সেখান থেকে আদালত প্রাঙ্গণে আইনজীবী ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে তাদের ৯ দফা দাবি পেশ করেন।

নয় দফা দাবি গুলো হলো- শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করা কিছু পুলিশের বদলি করতে হবে, খুন ও নাশকতার মামলায় জড়িত আসামিদের নির্বিচারে মুক্তি দেওয়া বন্ধ করতে হবে, নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে আহত শিক্ষার্থীরা অভিযোগ দেওয়া সত্ত্বেও পুলিশের নীরব ভূমিকা পালন করা বন্ধ করতে হবে, ছাত্রলীগ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ গ্রহণ না করা, ফ্যাসিস্ট সরকারের পতনের দীর্ঘ সময় পার হওয়ার পরও পুলিশ নিজের অবস্থানে ফিরে না আসা, যেসব পুলিশের হাতে আমাদের ছাত্র ভাইয়ের রক্ত লেগে আছে তাদেরকে অন্য জায়গায় বদলি করা, আন্দোলনে যেসব পুলিশ গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে আরও পদোন্নতি দেওয়া এবং জামিন হওয়া আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা করার দাবিও জানান তারা।
এ সময় তারা সাত দিনের আল্টিমেটাম দেন, এই সাত দিনের মধ্যে যদি তাদের দাবি-দাওয়া না মেনে নেওয়া হয় তাহলে তারা আরও বৃহত্তর কর্মসূচিসহ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST