সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জয়পুরহাট সদর উপজেলায় রাস্তা ও বাঁধের পাশে তাল বীজ রোপন

Reporter Name / ২৯০ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৯:২৪ অপরাহ্ন

জয়পুরহাট (সদর)প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তা ও বাঁধের পাশে তালবীজ রোপনের এক কর্মসূচির উদ্বোধন করেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফসিয়া জাহান।

ভাদশা ইউনিয়নের যমুনা নদীর মাঝিপাড়া ও হরিপুর বাঁধের উভয় পাশে পাশে প্রায় ২ কিঃমিঃ জুড়ে ১৫০০টি তালবীজ রোপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন অত্র উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রাফসিয়া জাহান। তিনি বলেন প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে হলে তালগাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাল ও খেজুরের গাছ রোপন বৃদ্ধি করা হচ্ছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল হানিফ ,উপ সহকারী কৃষি অফিসার মোঃ ইমতিয়াজ সাকিব, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, সদস্য মোঃ মজিদুল ইসলাম বড় মাঝি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থীসহ কৃষক কৃষাণীগন। প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম তার বক্তব্যে বলেন এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তিনি আরও বলেন এই কর্যক্রম চলমান রাখতে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

অত্র ব্লকের উপ সহকারী কৃষি অফিসার মোঃ ইনসান আলী বলেন, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং গরু ছাগলের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST