সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

”জাযাকাল্লাহ্” বলা মুসলিমদের উত্তম অভ্যাস।

Reporter Name / ৩৫৬ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন

মোঃ রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি (গাজীপুর)

প্রতিনিয়ত আমরা আমাদের ছেলেমেয়েদের বিভিন্ন বিষয় শেখাই। শেখানোর তালিকায় যোগ করা যেতে পারে বিশেষ একটি বাক্য বলার অভ্যাস।
যা শুধু একটি বাক্য নয়, এটা একটি দোয়াও বটে। বাক্যটি হলো- জাযাকাল্লাহ্ ।
কারও থেকে কোনো উপকার গ্রহণ করে তাকে ‘জাযাকাল্লাহ’বলা উচিত। অনেকে মনে করেন, কেউ আমার জন্য কষ্ট করলে তখন জাযাকাল্লাহ বলতে হয়।
বিষয়টি এমন নয়। আসলে জাযাকাল্লাহ বলার সম্পর্ক কষ্টের সঙ্গে নয়, উপকারের সঙ্গেও।কেউ আমার সামান্য উপকার করলেই আমি তাকে জাযাকাল্লাহ বলবো। উপকারটা ছোট হোক বা বড় হোক।
অধিকন্তু জাযাকাল্লাহ-এর সঙ্গে খাইরান শব্দ যোগ করে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলা অধিক উত্তম।তবে এর সঠিক উচ্চারণ বলা সর্বোচ্চ উত্তম, তাই জাযাকাল্লাহু খাইরান এর স্থলে ”জাযাকাল্লাহু খইরন” বলবো ইনশাআল্লাহ । কেননা, জাযাকাল্লাহ্ অর্থ আল্লাহ আপনাকে প্রতিদান দিন। আর খাইরান শব্দের অর্থ উত্তম। ‘জাযাকাল্লাহু খাইরান’অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
অনেক ইসলামি স্কলারের অভ্যাস হলো, তাকে যদি কেউ শুধু জাযাকাল্লাহ বলেন, তখন তিনি নিজে থেকে খাইরান শব্দ যোগ করে নেন এবং এভাবে বলতে বলেন। কারণ, প্রতিদান ভালো হতে পারে, আবার মন্দও হতে পারে। তাই জাযাকাল্লাহু খাইরান পুরোটা বলা বাঞ্ছনীয়।
কৃতজ্ঞতা অনন্য গুণ। এটি মানুষকে সম্মানিত করে। এটি ইসলামের শিক্ষা। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।’ অথবা ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ।’ (আবু দাউদ: ৪৮১১)
হাদিসে বলা হয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কেউ যদি তোমাদের সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করো (তাকে কিছু হাদিয়া দাও)। যদি কিছু দিতে না পারো অন্তত তার জন্য দোয়া করো। যাতে সে বুঝতে পারে যে, তুমি তার প্রতি কৃতজ্ঞ। -সুনানে আবু দাউদ
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হজরত উসামা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে জাযাকাল্লাহ খাইরান (আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন) বলো, তাহলেই তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে। -জামে তিরমিজি
দেখুন, জাযাকাল্লাহু খায়রান অর্থ আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। এক্ষেত্রে আরবি প্রতিশব্দ শোকরান এর অর্থ তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ধন্যবাদ বাংলা শব্দ। এটি প্রশংসাবাদ, সাধুবাদ বা কৃতজ্ঞতাজ্ঞাপক উক্তি। সেই সঙ্গে ইংরেজি থ্যাংক ইউ এর অর্থ তোমাকে ধন্যবাদ, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এ শব্দগুলোর মধ্যে কোনটা আরবি, বাংলা বা ইংরেজি- এদিকে না তাকিয়ে শুধু এগুলোর অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যাবে- জাযাকাল্লাহু খায়রান বাক্যটি সবচেয়ে সারগর্ভ।
কেউ জাযাকাল্লাহ বললে উত্তরে ওয়া ইয়্যাকা বা ওয়া ইয়্যাকুম বলা যায়। অর্থাৎ আল্লাহ তোমাকেও দান করুন।জাযাকাল্লাহু খাইরান এর উত্তরে ওয়া-ইয়্যাক (একজনকে), বা ওয়া-ইয়্যাকুম (একের অধিককে) ব্যবহৃত হয়, যার অর্থ এবং আপনার/ আপনাদের প্রতিও)। তবে বেশি প্রচলিত জবাব হল: ওয়া-আনতুম ফা-জাযাকুমুল্লাহু খায়রান, যার অর্থ এবং আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন। (আস-সহিহাহ: ৩০৯৬)
কারণ এতে শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয়, উপকারীর জন্য কল্যাণের দোয়াও আছে। আর যদি বলা হয়, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন (আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমাকে উত্তম বিনিময় দান করুন) তাহলে তো সোনায় সোহাগা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST