বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গাজীপুরের কাপাসিয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৮ জুলাই) বিকেলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ( ডিকেআইবি) কাপাসিয়া শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।

ডিকেআইবি কাপাসিয়া শাখার সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মোঃ জাহিদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিকেআইবি’র সহ-সাংগঠনিক সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মো: রেজাউল হক রবিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ( ডিকেআইবি) গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মো: সাইদুর রহমান মিঠু।

জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ- আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ডিপ্লোমা কৃষিবিদ আহমদ আলী আকন্দ, ডিপ্লোমা কৃষিবিদ আলতাফ হোসেন, ডিপ্লোমা কৃষিবিদ মামুন অর রশিদ, ডিপ্লোমা কৃষিবিদ আরিফ সরকার, ডিপ্লোমা কৃষিবিদ আউলাদ হোসেন, ডিপ্লোমা কৃষিবিদ মাহমুদা মিলি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে ‘জুলাই সনদ’ ঘোষণা করার দাবি জানান। এ সময় জুলাই-২৪ আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ডিকেআইবি কাপাসিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ মোঃ ওয়াসিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST