শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে খাবার হোটেলে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার তিন

Reporter Name / ২২৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫, ১০:০০ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি খাবার হোটেলে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় হোটেল মালিকের দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় কস্তুরি হোটেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএন্ডটি এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে সুমন(২৫), একই এলাকার মোতালিবের ছেলে মেহেদী হাসান (৩১) ও সোহরাব মিয়ার ছেলে জাবেদ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে  কস্তুরী হোটেল নামক একটি খাবার হোটেলের খাবার খেতে আসেন কয়েকজন যুবক। এসময় তাদের সাথে হোটেলকর্মী শহিদুল ও তারেকের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে ওই হোটেলটিতে ভাঙচুর চালায়। এসময় হোটেল মালিক দুলাল মিয়ার দুই ছেলে শফিকুল ইসলাম শুভ (২৯) ও শহিদুল ইসলাম শান্তকে (২৪) এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST