শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পঞ্চগড়ের বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস এর আয়োজনে হাজ্বীদের নিয়ে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ Logo কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo রাণীশংকৈল প্রেসক্লাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের র সাথে মতবিনিময় সভা Logo পঞ্চগড়ের বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত Logo যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কালিহাতীতে আনন্দ মিছিল Logo পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪ Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত Logo ১০৪ বছরেও বেঁচে থাকার লড়াই: একমুঠো সহায়তার অপেক্ষায় হাফিজ উদ্দিন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:০০ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ছাব্বির হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় তাদের আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাব্বির হোসেন।

ছাব্বির হোসেন টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা যুবকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম তরুণের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া হকের মোড় এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর ওই এলাকা থেকে স্থানীয়রা জাকির ও তার সঙ্গে থাকা ওই যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে রাত দেড়টার দিকে ওই এলাকার লোকজন আহত অবস্থায় তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়। তবে জাকিরের সঙ্গে থাকা অজ্ঞাত যুবককে পরে কেউ হাসপাতালে দেখতে পায়নি। হাসপাতাল থেকে খবর পাঠালে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ওসি কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST