বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তিতাসের অভিযান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ২৮৮ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়ার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছেন তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি এবং জোনাল বিপনণ অফিস(জোবিঅ) টঙ্গী , গাজীপুর। এ সময় অবৈধভাবে অতিরিক্ত চুলা  ব্যবহারকারীর রাইজার খুলে নেওয়া ও বকেয়া বিল থাকার কারনে  সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

বুধবার (২০ নভেম্বর) গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪নং ওয়ার্ডের আউচ পাড়া, খাঁ পাড়া, বন্ধন নিবাস এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে দিনব্যাপি এ অভিযান চালানো হয়।

সারাদিনব্যাপী তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি জোনাল বিপনণ অফিস(জোবিঅ) টঙ্গী একযোগে পাঁচটি টিমের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিশেষ অভিযানে ১৫ লক্ষ ২০ হাজার টাকা বকেয়া থাকায় ১৪ টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অতিরিক্ত চুলা ব্যবহারের জন্য ১৭ টি বাড়ির ১০৪ টি ডাবল চুলা এবং ১টি সিঙ্গেল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের জন্য ৮ বাড়ির রাইজারের সংযোগ কিল করা হয়।

তিতাস গ্যাস টি এন্ড ডি পি এল সি এর উপব্যবস্থাপক আমজাদ হোসেন জানান,অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টি এন্ড ডি পি এল সি এর উপব্যবস্থাপক আমজাদ হোসেন, উপব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপব্যবস্থাপক গোলাম রব্বানী, উপব্যবস্থাপক নাঈম হাসান রানাসহ তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST