মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তিতাসের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আর্থিক জরিমানা আদায়

Reporter Name / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র এর অভিযানে একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টা হতে ৩ টা পর্যন্ত টঙ্গীর বড় দেওড়া,  ভাদাম রোড মন্ডল মার্কেট  এলাকার আল্ট্রা  ভায়োলেট ওয়াশিং  কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান বলেন
টঙ্গীর বড় দেওড়া,  ভাদাম রোড মন্ডল মার্কেট  এলাকার আল্ট্রা  ভায়োলেট ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিলেন। এ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-টঙ্গী) এর উদ্যোগে  এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় আল্ট্রা  ভায়োলেট ওয়াশিং কারখানার স্থাপনার ৫০০ কেজি বয়লার ও ৪ টি ড্রায়ার মেশিনে গ্যাস ব্যবহৃত  পাওয়া যায়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে প্রায় ১০০ ফুট ১/২ ”  লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে উক্ত প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিল করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে প্রতিষ্ঠানটিকে কে নগদ সত্তর হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক গোলাম রব্বানী, উপব্যবস্থাপক নাঈম হাসান  তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীববৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST