মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ওষুধ ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ, আহত ৪

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ফার্মেসি ব্যবসায়ীর মধ্যে হাতাহাতি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে টঙ্গী মুদাফা সিটি গেরের সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন  আহত হয়েছেন। এ ঘটনায় একজন ভুক্তভোগী ব্যবসায়ী টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী জুয়েল রানা জানান, পার্শ্ববর্তী  দোকানি বেলায়েত একটি ব্যথার ওষুধের জন্য একজন ক্রেতাকে তার দোকানে পাঠান। সেই সময় জুয়েলের দোকানে তার ভাই সুজন উপস্থিত ছিলেন। সুজন ক্রেতার চাহিদা অনুযায়ী ওষুধ দেন। পরে ওই ব্যক্তি ওষুধটি ফেরত দিতে চাইলে সুজন তাকে জানান, মেয়াদ উল্লিখিত স্থানে কাটাছেঁড়া থাকায় ওষুধটি ফেরত নেওয়া সম্ভব নয়।

এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তির সাথে থাকা পার্শ্ববর্তী দোকানদার বেলায়েত সুজনকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।আরেক পার্শ্ববর্তী দোকানদার সুমন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। জুয়েল রানা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পরে অভিযুক্ত বেলায়েত তার দোকানে ফিরে গিয়ে জুয়েলকে ইশারায়  তার দোকানের সামনে যেতে বলেন। জুয়েল কাছে যেতেই দোকানের ভিতরে থাকা বেলায়েতের মা মাহমুদা বেগম সামনে এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন এবং বেলায়েতও তাকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয়রা রক্তাক্ত জুয়েলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জুয়েলের দাবি, এ ঘটনায় তিনি, তার ভাই সুজন ও দোকানদার সুমন আহত হয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত বেলায়েতের মা মাহমুদা বেগম বলেন, “আমার ছেলে ক্রয়কৃত ওষুধ ফেরত দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ ঘটনায় আমার ছেলেও আহত হয়েছে।” এ ঘটনায় আমরা টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST