বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে দিঘী ও মাঠ রক্ষায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে ঐতিহ্যবাহী দিঘী ও দীঘিরপাড় মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে টঙ্গী শহরের প্রাণকেন্দ্র দত্তপাড়া দীঘিরপাড় মাঠের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘টঙ্গী সচেতন ছাত্র ও যুব সমাজ’।

আয়োজকদের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেক্সিমকো গ্রুপের কিছু সম্পত্তি বিশেষ স্বার্থান্বেষী মহলের মাধ্যমে বেচাকেনা হচ্ছে। ভূমিদস্যুরা এই ঐতিহ্যবাহী দিঘী ও মাঠের জায়গা দখলের অপচেষ্টা চালাচ্ছে। ফলে এলাকার পরিবেশ, ঐতিহ্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র অবকাশস্থল মারাত্মক হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “দিঘী ও মাঠ শুধু জমির একটি খণ্ড নয়—এটি আমাদের আবেগ, আমাদের শৈশবের স্মৃতি, এবং পরিবেশের অপরিহার্য অংশ। একে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”

তারা আরও বলেন, “খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। অথচ এখন এসব খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে। অবিলম্বে মাঠ থেকে অবৈধ ইট, বালি ও অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে হবে।

এ সময় বক্তারা স্লোগান তোলেন: “মাঠ দে, নয়তো মাদক দে”।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি অনতিবিলম্বে দখলদাররা মাঠ ছাড়ে না, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মাঠ দখলমুক্ত করা হবে।”

তারা দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করে বলেন, প্রয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি বৃহত্তর জনমত গড়ে তুলে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

কর্মসূচিতে টঙ্গীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব সমাজ, অভিভাবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর কর্মসূচিতে শত শত মানুষ স্বাক্ষর করে মাঠ রক্ষার দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

আয়োজকরা জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে স্মারকলিপির মাধ্যমে প্রশাসনকে অবহিত করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST