মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের কারামুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় দোয়া

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন

আশিকুর রহমান, গাজীপুর: 

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের কারামুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারী ) বিকেল বড় দেওড়া মিত্তিবাড়ি এলাকায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউণ্ডেশন মাদ্রাসা প্রাঙ্গণে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহত্তর বরিশাল জনকল্যাণ পরিষদের সভাপতি
মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে  এমদাদ হোসেন বুলবুল ও মনিরুল ইসলাম রিপনের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, এ.জি.এস সাজেদুল ইসলাম, আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার।
গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিল দল খাদিজা আক্তার বিনা,
সাবেক সিনিয়র সহসভাপতি ৫৪ নং ওয়ার্ড বিএনপি মোঃ তৈয়ব আলী হাওলাদার। এ সময় বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, বিগত স্বৈরশাসক অবৈধভাবে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির আবেদন শুনানী করতে দেয়নি। বছরের পর বছর শুনানী স্থগিত রেখে তাকে কারাগারে নির্মম নির্যাতন চালিয়েছে। নূরুল ইসলাম সরকার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সাজানো মামলায় দীর্ঘ ২০ বছর কারারুদ্ধ হয়ে আছেন নুরুল ইসলাম সরকার। অতিদ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের কারামুক্তির দাবি করেন।

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের কারামুক্তি ও সু-স্বাস্থ্য কামনা ও মুসলিম উম্মাহ এর কল্যান কামনা করে  দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST