সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুইজন আহত

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে একটি বেসরকারি মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাত্রাবাস ভবনের দেয়াল ভেঙে পরে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, একই পরিবারের বাবা শের আলী (৪৫) ও তার মেয়ে সাদিয়া আক্তার (১৪)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ছাত্রাবাস ভবনের দেয়াল ভেঙে পাশে রিনা বেগমের বাড়িতে পরে
এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুপুরের খাবার শেষে নিজেদের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বাবা-মেয়ে। হঠাৎ পাশের নির্মাণাধীন সাততলা ছাত্রাবাসের একটি দেয়াল ধসে তাদের ঘরের ওপর পড়ে। মুহূর্তেই ঘরের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করেন, ভবন নির্মাণে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছিল না। দিনরাত কাজ চললেও ছিল না কোনো নজরদারি বা সতর্কতামূলক ব্যবস্থা। এর আগেও এই ভবনের ছাদ ঢালাই এর সময় বাঁশ ছুটে গিয়ে হাই ভোল্টের বৈদ্যুতিক তার ছিড়ে যায়। সে সময় কোন ধরনের দুর্ঘটনা না ঘটলেও স্থানীয়দের বিভিন্ন ইলেকট্রনিক আসবাবপত্র নষ্ট হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার প্রতিশ্রুতি দেন স্থানীয়দের।

বাড়ির মালিক রিনা বেগম বলেন,আমি নিজেই আতঙ্কে আছি। জানি না আবার কখন কী হয়। এই ভবন বানাতে গিয়ে আমাদের জীবন ঝুঁকিতে পড়েছে।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন,আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হবে। ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকব।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেলে যদি নির্মাণে অবহেলা বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST