বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে সেফটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত

Reporter Name / ২৫৮ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১:২১ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে একটি চারতলা ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। রবিবার রাত ১০টায় টঙ্গী পশ্চিম থানাধীন আউচ পাড়া মোল্লাবাড়ী এলাকায় সাংবাদিক মতিন সাহেবের বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলো- হাবিবুল্লাহ (১৯), তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার  বাহেরচর গ্রামের রুহুল আমিনের ছেলে। এঘটনায়  জান্নাতি হাবিবা (১৩) নামে এক শিশু আহত হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহত হাবিবুল্লাহ চারতলা ভবনের নিচতলায় কক্ষে অবস্থান করছিলেন। পাশের  কক্ষে অবস্থান করছিলো তের বছরের শিশু জান্নাতি হাবিবা। রাত ১০টার দিকে  বিকট শব্দে সেফটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময় বাড়ির নিচতলা একটি কক্ষের ফ্লোরসহ কক্ষের দুই পাশের দেয়াল ধসে পড়ে। এতে গুরুত্বর আহত হয় হাবিবুল্লাহ। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে আহত হাবিবুল্লাহ রাতেই মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক রুমের ভেতরে সেফটিক ট্যাংক তৈরি করলেও গ্যাস নির্গত হওয়ার জন্য কোনো পাইপ লাগাননি। এ বিষয়ে বাড়ির মালিক জানান, সেফটিক ট্যাংক নিরাপত্তাজনিত বিষয়ে বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এর গাফিলতি ছিল।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিব জানান, রাতে দূর্ঘটনায় একজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে জানতে পারলাম আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST