শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলের গঠনতান্ত্রিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকালে প্রভাষক বশির উদ্দিনের বাসভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান নূর (ভিপি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলমসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রভাষক বশির উদ্দিন তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে নতুন করে দলকে সংগঠিত করার সুযোগ তৈরি হয়েছে।”

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “বিএনপিতে যেন ভুলক্রমেও কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ অনুপ্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। যারা দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, জেল-জুলুম সহ্য করেছেন, আমি তাদেরকেই বিএনপির শক্তি হিসেবে দেখতে চাই। সুবিধাবাদীদের বিএনপিতে ঠাঁই নেই।”

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। নেতৃবৃন্দ তৃণমূলে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST