শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত হতে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

রানিশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে ১৫ মার্চ শনিবার দুপুরে রুমা আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমা দুই সন্তানের জননী ছিলেন। তার মরদেহটি গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রুমা দীর্ঘ ১৪ বছর ধরে তার স্বামী দেলোয়ার হোসেনের হাতে বিভিন্নভাবে নির্যাতনের শিকার ছিলেন। তাদের মধ্যে দেলোয়ার হোসেনের অন্য একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। রুমা এ সম্পর্কে প্রতিবাদ জানালে, তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং পরে তাকে হত্যা করে ভূট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এদিকে, দেলোয়ারের পরিবারের সদস্যরা এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রুমা একটি ভালো মেয়ে ছিলেন। তারা বলেন, দেলোয়ার একজন অটো চালক এবং বিভিন্ন সময়ে তাকে রুমাকে মারধর করতে দেখেছেন তারা। শনিবার দুপুরে গ্রামটির ভূট্টা ক্ষেতে রুমার লাশ দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। এলাকাবাসীরা নিহতের জন্য দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা পরে গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুলিশের তৎপরতা জারি রয়েছে এবং দেলোয়ার হোসেনের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করছেন এবং পরিবারের পক্ষ থেকেও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST