মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঠাকুরগাঁও এপার বাংলা ওপার বাংলা সীমান্তে এবারও মিলনমেলা হচ্ছে না

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

একে আজাদ, রানীশংকৈল প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলা হরিপুরে এবারও হচ্ছে না বাংলাদেশ-ভারত দুই বাংলার মিলনমেলা।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান। মিলন মেলায় নিষেধাজ্ঞা দেওয়ায় দুই দেশের আত্মীয়-স্বজনদের মাঝে দেখা হবে না। এ নিয়ে অনেকের মনে চাপা কষ্ট বিরাজ করছে। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর ১৪ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্তে বসে এ মিলন মেলা। বাংলা নতুন বছরকে কেন্দ্র করে কাঁটাতার মাঝে রেখে দু’দেশের মানুষ মিলিত হতেন। এ বছরেও সেই মেলা হওয়ার কথা ছিল আগামী সোমবার। কিন্তু দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে ওই স্থানে বিশৃঙ্খলা, মারামারিসহ বিভিন্ন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

প্রতি বছরেই দুই দেশের সীমান্তের মধ্যবর্তী স্থানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হতো। সবাই একে অপরকে আলিঙ্গন করে সব ভেদাভেদ ভুলে যেত কিছু সময়ের জন্য কিন্তু এবার সেই অন্যরকম আনন্দ চোখে পড়বে না। স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর এখানে একদিনের জন্য মেলা বসে আসছে। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায় সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত। কিন্তু দেশের অবস্থা ভালো না, তাই এবার মিলনমেলা হবে না। আমরা হতাশ।

প্রতিমা বালা ও রুপসী রাণী পাল নামে কয়েকজন বলেন, আমার বোন ও বোনজামাই ওপার বাংলায় (ভারত) থাকে। প্রতিবছর এই মেলায় আমরা তাদের দেখতে আসি। ভারত বাংলাদেরশের তারকাঁটার বেড়ার পাশে দাঁড়িয়ে শুরু হয় দুই দেশের মানুষের দেখা-সাক্ষাৎ। করি খাবার বিনিময়। দীর্ঘদিন পর স্বজনদের পেয়ে আমরা অনেক আনন্দিত হই। কিন্তু এবার তা হচ্ছে না। মুসলিম উদ্দিন নামে এক বৃদ্ধ বলেন, আমার ছোট ভাই ও মামার বাড়ি ভারতে। দেশ ভাগের পর বিভক্ত হয়ে পড়ি। আমরা তো ভারতে যেতে পারি না। তাই প্রতি বছর নববর্ষের দিনে আমরা কাঁটাতারে দেখা করতাম। কিন্তু এবারো নাকি মিলনমেলা বসবে না। কয়েক বছর ধরে তাদের সঙ্গে আমার দেখা হয় না।

একই কথা বলেন হরিপদ রায়। তিনি বলেন, ভারতে আমার মামার বাড়ি। আমার অনেক আত্মীয়-স্বজন সেখানে রয়েছে। নববর্ষ এলেই আমরা সীমান্তে এসে দেখা করতাম। কয়েক বছর ধর পহেলা বৈশাখে বাংলাদেশ-ভারত সীমান্ত অভিমুখে এবারো বসবে না দুই বাংলার মিলনমেলা। ফলে কষ্ট হচ্ছে আমাদের।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা ও অপ্রীতীকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST